জকিগঞ্জ প্রতিনিধি ::
আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের আওতাধীন লতিফিয়া ক্বারী সোসাইটি জকিগঞ্জ-বীরশ্রী আঞ্চলিক শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার হলরুমে প্রবীণ আলেম মাওলানা আব্দুল মালিক লালপাড়ীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের প্রধান কেন্দ্রের দায়িত্বশীল মাওলানা জিল্লুর রহমান।
কাউন্সিলে বীরশ্রী, খলাছড়া, পৌরসভা ও জকিগঞ্জ সদর ইউনিয়নের সদস্যদের কণ্ঠভোটে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত ১৩ সদস্যের কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বরকতপুর মান্নানীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খলিলুর রহমান চৌধুরী শিংগাইরকুড়ী, সাধারণ সম্পাদক হয়েছেন জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস বেউরী ও সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
অন্যান্য দায়িত্বশীলরা হলেন—
সহ-সভাপতি: মাওলানা কাজী হিফজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক: মাওলানা ফদ্বলুর রহমান, অর্থ সম্পাদক: হাজী আব্দুল কাদির, প্রচার সম্পাদক: হাফিজ আলী হুসেন, অফিস সম্পাদক: মাওলানা দেলোয়ার হুসেন, সদস্য: মাওলানা হাসান আহমদ, মাওলানা ময়নুল হক, ক্বারী গুলজার আহমদ, ক্বারী হাবিবুর রহমান ও মাওলানা শাহিদুল ইসলাম।
এছাড়া ৫ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টাগণ হলেন— সোনাপুর মাজহারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কুতবুল আলম, মাওলানা আব্দুল মালিক লালোপাড়ী, মাওলানা আব্দুল মালিক শীমেরবন্দী, মাওলানা আলাউদ্দীন ও মাওলানা আবুল কালাম।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।