মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৫ ডিসেম্বর ২০২৫


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
17634054130204150374732314405206
17634054130204150374732314405206

দেশের বাজারে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বর্ণের ভরিপ্রতি বিক্রয়মূল্যে নতুন কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ যে মূল্যতালিকা ঘোষণা করেছে, আজও সারা দেশে সেই দরে স্বর্ণ কেনাবেচা হচ্ছে।

বাজুস মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে সর্বশেষ দাম সমন্বয়ের ঘোষণা দেয়, যা বুধবার (২৪ ডিসেম্বর) থেকে কার্যকর হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ীই বৃহস্পতিবার বাজার পরিচালিত হচ্ছে।

বর্তমান মূল্যতালিকা অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)

• ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা

• ২১ ক্যারেট: ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা

• ১৮ ক্যারেট: ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা

• সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা

বাজুস জানিয়েছে, ঘোষিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও সংস্থাটির নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার নকশা ও মান অনুযায়ী এই মজুরির অঙ্কে পার্থক্য হতে পারে।

২৩ ডিসেম্বর ঘোষিত সমন্বয়ে ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় স্বর্ণের দাম। সেই মূল্যই আজও বহাল রয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি দোকানে এই দর কার্যকর থাকবে।