সবুজ প্রান্ত
২ ডিসেম্বর ২০২৪, ১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন

জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন (এলজিইডি) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভায় মোঃ মুহিবুর রহমান সাবুলকে সভাপতি,  সাব্বির আহমদকে সাধারণ সম্পাদক ও এস রহমান সায়েমকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হচ্ছেন শামীম আহমদ সিনিয়র সহ-সভাপতি, জিল্লুর রহমান সহ-সভাপতি, আব্দুল আজিজ সহ সভাপতি, আবিদুর রহমান সহ সাধারণ সম্পাদক, আজিজুর রহমান মেম্বার সহ সাধারণ সম্পাদক, মো মামুন আহমদকে সহ-সাংগঠনিক সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। বাকী পদগুলো পূরণ করে জেলা শাখায় অনুমোদনের জন্য পাঠাতে বলা হয়।

কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হোসেন তোফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা বাবু রাখাল দে, সিনিয়র সহ-সভাপতি শামীম আহমদ ও সাংগঠনিক সম্পাদক অলি চৌধুরী, জেলা যুগ্ম-সম্পাদক ইমাম হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, সহ-কোষাধ্যক্ষ সানোয়ারুল হক খান, ঠিকাদার মোস্তাক আহমদ চৌধুরী, আব্দুল আজিজ, বাহার আহমদ, আজাদ আহমদ ও জিল্লুর রহমান প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে ৮ জন সিনিয়র কন্ট্রাক্টর যথাক্রমে অলি চৌধুরী, হাসান আহমদ, আব্দুর রহমান লুকু, আব্দুশ শহীদ, শিব্বির আহমদ রনি, রিপন আহমদ, ইজ্জাদুর রহমান মুন্না ও বাহার উদ্দিনকে সাধারণ ঠিকাদারদের মধ্য থেকে আলোচনা পর্যালোচনা করে ২০২৪-২৫ সেশনের জন্য কমিটি গঠনের দায়িত্ব প্রদান করেন।
তাঁরা সবার মতামতের ভিত্তিকে সাধারণ ঠিকাদারবৃন্দের সামনে উক্ত কমিটির প্রকাশ করলে সকল ঠিকাদারবৃন্দ একমত প্রকাশ করে নবগঠিত কমটিকে অভিনন্দন জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১০

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১১

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১২

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৪

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৫

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৬

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১৭

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৮

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৯

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।