সবুজ প্রান্ত
১ জানুয়ারী ২০২৫, ৯:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ খনিজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশ আন্দোলনের আত্মপ্রকাশ

খনিজ সম্পদের সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় স্থানীয় পর্যায়ে ঐক্যবদ্ধ ও শক্তিশালী নাগরিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জকিগঞ্জ খনিজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশ আন্দোলনের আত্মপ্রকাশ ঘটেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও পরিবেশ আন্দোলন জকিগঞ্জ এর অস্থায়ী কার্যালয় জকিগঞ্জে সংগঠনটির আত্মপ্রকাশ হয়। একইসঙ্গে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মো. মশিউর রহমান চৌধুরী কে আহ্বায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট এক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
খনিজ সম্পদ ও পরিবেশের অবক্ষয়ের প্রক্রিয়া বন্ধ করা, পরিবেশের ক্ষয়ক্ষতিকে প্রতিহত করা, প্রাকৃতিক সম্পদ রক্ষায় সাধারণ জনগণ ও সরকারকে উদ্বুদ্ধ ও সচেষ্ট করাই সংগঠনটির মুখ্য উদ্দেশ্য।
আহ্বায়ক এডভোকেট মশিউর বলেন, আজ আমরা খনিজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশ আন্দোলন জকিগঞ্জ এর পক্ষ থেকে অত্র এলাকার পরিবেশ ও প্রকৃতিক সম্পদ সংরক্ষণ ও রক্ষার প্রচেষ্টায় যুক্ত হওয়ার লক্ষে আপনাদের সামনে হাজির হয়েছি। অত্র এলাকার তরুণ যুবকদের এক্ষত্রে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ আন্দোলনে সম্পৃক্ত করার লক্ষ্যে আমরা এই প্লাটফর্মের যাত্রা শুরু করেছি।
বৈঠকে আরও আলোচনা হয়, জাতীয় প্রাকৃতিক সম্পদ রক্ষা ও সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে তা অত্র এলাকার উন্নয়নে ও জনগণের সুবিধার্থে যথাযতভাবে ব্যবহার নিশ্চিতকরণ ও ভবিষ্যত প্রজন্মের জন্য তা সুরক্ষিত রাখা এবং দেশের ও অত্র এলাকার অর্থনৈতিক উন্নয়নে এর সদ্ব্যবহার নিশ্চিত করা এবং অত্র এলাকার পরিবেশ ও প্রতিবেশ এর কোনরূপ ক্ষতিসাধন ব্যতিরেকে কর্মকাণ্ড পরিচালনা করার লক্ষে সংগঠনটি কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
খনিজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশ আন্দোলন জকিগঞ্জ এর কমিটিতে যারা আছেন- মো. মশিউর রহমান চৌধুরী এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট (আহ্বায়ক); শামীম আহমদ (সমাজকর্মী, যুগ্ম আহ্বায়ক); নবাব আব্দুল হক, (সমাজকর্মী ও শিক্ষাবিদ, যুগ্ম আহ্বায়ক); মো মিজান রহমান, এডিটর- ডেইলি জকিগঞ্জ (যুগ্ম আহ্বায়ক); রেজাউল করিম (ব্যাংকার, যুগ্ম আহ্বায়ক)।
এছাড়া সদস্য পদে রয়েছেন এডভোকেট শাহেদ আহমদ, জজ কোর্ট সিলেট; এডভোকেট আনহার উদ্দিন, জজ কোর্ট সিলেট; এডভোকেট জালাল উদ্দিন, জজ কোর্ট সিলেট; আব্দুল বাসিত, সমাজকর্মী; নুরুল আমিন রনি, এম ফিল গবেষক, কৃষি বিশ্বিদ্যালয় সিলেট; আনজর আল মুনির-চাকুরীজীবী,মিসবাহুর রহমান জাহিদ, শিক্ষার্থী শাহজালাল বিশ্ববিদ্যালয়; ডা. মকসুদ আলম ফাহিম, বেগম রাবেয়া খাতুন জেনারেল হসপিটাল; ডা. কাজী মোসাদ্দিকুর রহমান, নাজমুল ইসলাম মনির, ব্যবসায়ী; আব্দুল ওয়াহিদ হাসান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; আহমেদ মারজান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১০

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১১

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১২

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৪

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৫

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৬

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১৭

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৮

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৯

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।