মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি
২৯ মে ২০২৬, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক, জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

২৮ মে বৃহস্পতিবার বিকালে শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্য প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ আসনে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং অনিয়মকারীরা আমার কাছে কোনো আশ্রয়-প্রশ্রয় পাবে না।”

ঈদ শুভেচ্ছা বিনিময়কালে কামরুজ্জামান কামরুল আরও বলেন, মাদক, জুয়া ও সন্ত্রাস, চাঁদাবাজির মতো অপরাধ দমনে প্রশাসনকে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা আমার পক্ষ থেকে আগেই দেওয়া হয়েছে। একই সঙ্গে শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীদের মাদক, জুয়ার বিরুদ্ধে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, হাওরাঞ্চলের উন্নয়নে খাল খনন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এই কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, যুবসমাজ ও কোমলমতি শিক্ষার্থীদের জুয়া ও মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে মাদক, জুয়ার বিরুদ্ধে প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে কঠোরভাবে অবস্থান নিতে হবে। মাদক বিক্রেতা ও ক্রেতা যত শক্তিশালী লোক অথবা লাঠিয়াল বাহিনী হোক না কেন, মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, “আপনারা হয়তো বিষয়টি অবগত আছেন যে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।” তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করলে কোনো অপশক্তি দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না।

শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মোশাহিদ আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন—তাহিরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক মো. বাদল মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও তাহিরপুর আমদানিকারক গ্রুপের সভাপতি আলহাজ মো. খসরুল আলম, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী মো. আলী হায়দার, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন তালুকদার, ইউনিয়ন যুবদল নেতা মো. কবির আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর মোহাম্মদ, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. বাবুল মিয়া প্রমুখ।

এছাড়াও শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সকল স্তরের মানুষজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।