হানিফ পারভেজ
২৯ মে ২০২৬, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

প্রতি বছরের মতো এবারও ঈদ এলো, কিন্তু চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

​বেশ কয়েক বছর হলো ঈদে বাবা-মা নেই; ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মনে হলো কাকে জড়িয়ে ধরবো? কেমন আছি—এ কথা জিজ্ঞেস করার কেউ নেই।

​ছুটে গেলাম কবরের পাড়ে, সেখানে আরেক নিস্তব্ধতা! থেকে থেকে অজানা পাখির ডাক। চোখের পানিতে চারদিক ঝাপসা দেখি, নিজেকে বিপন্ন মনে হয়। অসহায়ত্বে পুরো শরীরে বয়ে যায় শীতল অনুভূতি।

​বাবা-মায়ের জন্য কখনো কিছুই করিনি, কিছু করতেও পারিনি। প্রতি বছর ঈদে মা-বাবাকে জিজ্ঞেস করতাম, “আপনাদের জন্য ঈদে কী আনবো?” উনারা বলতেন, “আমাদের তো বাবা সবই আছে, কিছুই লাগবে না।”

​বাবা চলে গেছেন ১লা ডিসেম্বর ১৯৭৮, আর মা ২৮শে আগস্ট ২০১৯; ওলোট-পালোট হয়ে গেছে আমার পৃথিবী, আমার সবকিছু।

​এখন জীবন জীবনের নিয়মে চলছে—হাসছি, খেলছি, ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি, কাজ করছি, কিন্তু ভেতরের হাহাকার যায় না।

​সেই প্রিয় মুখ আর কখনো দেখবো না, পরম মমতায় বুকের ভেতরে কখনো আর আশ্রয় পাবো না। হাহাকারের তপ্ত মরুতে বাবা-মায়ের চোখের জল করুণাধারার মতো আর কখনো নেমে আসবে না…

​যতদিন বেঁচে আছি, আমি জানি আমার প্রতিটি ঈদ বা প্রতিটি আনন্দের দিন এভাবেই কাটবে। পরমকরুণাময় আমার চোখের জলের বিনিময়ে আমার বাবা-মাকে পরম সুখে রাখবেন, আমাকে শৈশবে তাঁরা যেভাবে—যে পরম মমতায় লালন-পালন করেছেন, তার চেয়েও বেশি যত্নে তাঁরা এখন আছেন এবং থাকবেন।

​সবাইকে ঈদের শুভেচ্ছা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।