মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি
২৬ মে ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মাঝে পরিবারপ্রতি ১৫ কেজি চাল ও নগদ ৩ হাজার টাকা করে তুলে দেওয়া হয়।

‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুর রহমান। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল এবং বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকার আন্তরিক। তিনি উল্লেখ করেন, সমগ্র সুনামগঞ্জ জেলায় মোট ৬৪ হাজার অতি-ক্ষতিগ্রস্ত কৃষককে এই মানবিক সহায়তা প্রদান করা হবে, যার মধ্যে শুধু সুনামগঞ্জ-১ আসনেই ২৭ হাজার কৃষক এই সুবিধার আওতায় আসছেন।

‎এমপি কামরুল আরও বলেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার নির্বাচনী এলাকার কৃষকদের দুর্দশা ও অতিবৃষ্টির কারণে হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছি। প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের বিশেষ সহায়তার ঘোষণা দিয়েছেন।” তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাণী স্মরণ করে বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণকে সঙ্গে নিয়েই সব উন্নয়ন কাজ সম্পন্ন করতে হবে। দল-মত নির্বিশেষে প্রকৃত ক্ষতিগ্রস্ত সকল কৃষকই প্রধানমন্ত্রীর এই নির্দেশনা অনুযায়ী সমানভাবে সহযোগিতা পাবেন বলে তিনি আশ্বাস ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১০

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১১

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১২

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৩

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৪

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৫

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৬

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৭

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৮

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৯

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।