সবুজ প্রান্ত
৮ ডিসেম্বর ২০২৪, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটিতে জকিগঞ্জ থেকে স্থান পেলেন যারা

জকিগঞ্জ প্রতিনিধি :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা কমিটিতে স্থান পেয়েছেন জকিগঞ্জের ১৮ জন ছাত্রনেতা। এর মধ্যে ছাত্রনেতা রেদুয়ান আহমদ রাফিকে সংগঠক ও বাকি ১৭ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। জকিগঞ্জের বাকী সদস্যরা হলেন, আলী হোসেন, আবু ওমর জুবের, মোঃ নাদিম, রাহাত ইসলাম, সাফওয়ান ইমরান, ইমরান হোসাইন, নাজিম আহমদ চৌধুরী, হাবিব তালুকদার, শিব্বির আহমদ, আহমদ আল মাহির, রিফাত আহমদ, আবু তানিম, তাহেরা, পুস্পিতা পিহু, জেরিন, নুসরাত জাহান নৌরিন প্রমুখ।
নবগঠিত জেলা কমিটির অন্যতম সংগঠক জকিগঞ্জের রেদুয়ান আহমদ রাফি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বৈষম্যহীন একটি সমাজই আমাদের স্বপ্নের বাংলাদেশ। বিপ্লব এখনো শেষ হয়নি, দেশ সংস্কারের জন্য এই বিপ্লবে জকিগঞ্জের তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানাই। সবাই মিলে এমন একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করি, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার, মর্যাদা, এবং সুযোগ সমানভাবে নিশ্চিত হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটি অনুমোদন দেন। কমিটিতে আকতার হোসেনকে আহ্বায়ক, নুরুল ইসলামকে সদস্য সচিব, নাইম শেহজাদকে মুখ্য সংগঠক ও মালেকা খাতুন সারাকে মুখপাত্র করে ২৭২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ১২ জন। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছে ১৭ জন। সংগঠক ১১ জন ও সদস্য হিসেবে রয়েছেন ২২৮ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১০

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১১

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১২

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৩

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৪

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৫

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৬

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৭

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৮

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।