
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯ নং মানিকপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট আলেমে ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ।
আজ বুধবার (২৭ মে) এক শুভেচ্ছা বার্তায় তিনি ইউনিয়নের আপামর জনসাধারণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করার পাশাপাশি সবার ওপর মহান আল্লাহর রহমত প্রার্থনা করেছেন।
শুভেচ্ছাবার্তায় মাওলানা জুবায়ের আহমদ বলেন, পবিত্র ঈদুল আজহা সবাইকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার যে মহান আদর্শ হজরত ইব্রাহিম (আ.) রেখে গেছেন, তা বাস্তব জীবনে চর্চা করতে হবে। ত্যাগ কেবল পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মনের পশুবৃত্তিকে বিসর্জন দিয়ে ভ্রাতৃত্ব ও মানবতার সেবায় এগিয়ে আসাই এই ঈদের প্রকৃত শিক্ষা।
মানিকপুর ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখে সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, আগামী দিনে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনে তিনি সবার পাশে থেকে কাজ করতে চান। এই পবিত্র মাহেন্দ্রক্ষণে তিনি ইউনিয়নের সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
ঈদের আনন্দ যেন সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝেও সমানভাবে পৌঁছে যায়, সে লক্ষ্যে ইউনিয়নের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী। কোনো মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেদিকে সবাইকে লক্ষ রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, পারস্পরিক ভেদাভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও মাদকমুক্ত মানিকপুর ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য। পরিশেষে তিনি দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।