মূল কনটেন্টে যান
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব লোকমান উদ্দিন নেজাম। কসকনকপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং দাম্মাম প্রবাসী গ্রুপ জকিগঞ্জ, কসকনকপুর ইউনিয়ন ফোরাম ও মুন্সিবাজার সোশ্যাল ডেভলাপমেন্ট কাউন্সিলের এই সভাপতি এক বিশেষ বিবৃতিতে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে আলহাজ্ব লোকমান উদ্দিন নেজাম বলেন, পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ মানুষের মাঝে ত্যাগ, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা নিয়ে হাজির হয়। এই পবিত্র দিনে মহান আল্লাহর দরবারে সবার কোরবানি কবুল করার এবং সবার জীবন সুখ, শান্তি ও বরকতময় করে তোলার প্রার্থনা জানান তিনি।

ধর্মীয় উৎসব উদযাপনের পাশাপাশি পরিবেশ রক্ষায় নাগরিক দায়িত্ব পালনের প্রতিও বিবৃতিতে বিশেষ গুরুত্ব দেন এই সমাজসেবক। তিনি বলেন, কোরবানির পর পশুর বর্জ্য যেখানে-সেখানে না ফেলে অবশ্যই নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং নিজের চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। সবশেষে কসকনকপুর ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ঈদের অনাবিল আনন্দ ও সমৃদ্ধি কামনা করে তিনি আবারও সবাইকে ঈদ মোবারক জানান।