সবুজ প্রান্ত
৩০ জুলাই ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সকল সিমে টাকা কাটা বন্ধের সহজ সমাধান: রবি, গ্রামীন ফোন,এয়ারটেল, টেলিটক, বাংলালিংক

 

বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীদের অনেক সময় অনাকাঙ্ক্ষিত ভ্যালু অ্যাডেড সার্ভিস (VAS) এর কারণে ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়ার সমস্যায় পড়তে হয়। এ সমস্যার সমাধানে গ্রাহকরা সহজেই কিছু কোড ডায়াল করে অথবা নির্দিষ্ট অ্যাপ ও নম্বরে যোগাযোগ করে এসব সার্ভিস বন্ধ করতে পারেন। এই প্রতিবেদনে আমরা বাংলাদেশের জনপ্রিয় চারটি মোবাইল নেটওয়ার্ক সেবাদানকারী কোম্পানির ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

গ্রামীণফোনের ভ্যালু অ্যাডেড সার্ভিস (VAS) বন্ধ করার উপায়

পদ্ধতি -১. কোড ডায়াল করে: মোবাইল ফোনে *121*6*1# ডায়াল করুন।

পদ্ধতি-২. মাই জিপি অ্যাপ থেকে:

▪ মোবাইল থেকে MyGP অ্যাপ ওপেন করুন

▪ নিচের দিকে স্ক্রল করে Services অপশনে ক্লিক করুন

▪ এরপর Subscriptions  থেকে Others Subscriptions এ যান।

▪ সেখানে চালু থাকা যেকোনো সার্ভিস দেখতে পারবেন

▪ যেকোনো অনাকাঙ্ক্ষিত সার্ভিসে ক্লিক করে Off/Unsubscribe অপশন সিলেক্ট করুন।

এছাড়া ওই কোম্পানিকে অভিযোগ জানাতে ১৫৮ নম্বারে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন: গ্রামীণ সিমে মেসেজে এসে টাকা কাটা বন্ধ করার সহজ টিপস

রবি ও এয়ারটেলের ভ্যালু অ্যাডেড সার্ভিস (VAS) বন্ধ করার উপায়

▪ কোড ডায়াল করে: *৯# ডায়াল করুন।

▪ কাস্টমার কেয়ার: ১২১ নম্বরে ফোন করে টাকা কাটার সার্ভিস বন্ধ করতে অনুরোধ করুন।

▪ মাই রবি/মাই এয়ারটেল অ্যাপ: অ্যাপের VAS অপশন থেকে যেকোনো চালু সার্ভিস বন্ধ করা যায়।

▪অভিযোগের জন্য: ১৫৮ নম্বারে কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

টেলিটকের ভ্যালু অ্যাডেড সার্ভিস (VAS) বন্ধ করার উপায়

▪ মেসেজ পাঠিয়ে: STOP ALL লিখে ৩৩৫ নম্বরে SMS করুন।

▪ কাস্টমার কেয়ার: ১২১ নম্বরে ফোন করে টাকা কাটার সার্ভিস বন্ধ করতে বলুন।

▪ অভিযোগের জন্য: ১৫৮ নম্বারে কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

বাংলালিংকের ভ্যালু অ্যাডেড সার্ভিস (VAS) বন্ধ করার উপায়

▪ কোড ডায়াল করে: ১২১৭১২*১# ডায়াল করুন।

▪ কাস্টমার কেয়ার: ১২১ নম্বরে ফোন করে টাকা কাটার সার্ভিস বন্ধ করতে বলুন।

▪ অভিযোগের জন্য: ১৫৮ নম্বারে কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

এই সহজ পদ্ধতি গুলো অনুসরণ করে আপনি যে কোন সিমের ভ্যালু অ্যাডেড সার্ভিস (VAS) বন্ধ করতে পারবেন এবং আপনার মোবাইল ব্যালেন্সের অনাকাঙ্ক্ষিত খরচ কমাতে পারবেন। আপনি যদি এসব সার্ভিস চালু না করতে চান, তাহলে উপরে দেওয়া নির্দেশনা অনুযায়ী সার্ভিসগুলো বন্ধ করতে পারেন। অনুগ্রহ করে সাবধানতা অবলম্বন করুন এবং অজান্তে কোন সার্ভিস চালু না করার চেষ্টা করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১০

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১১

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১২

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৩

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৪

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

১৫

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

১৬

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১৭

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১৮

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১৯

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।