মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি
১ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, “আমরা রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য। নির্বাচনের আগে ও পরে আমি সব সময়ই বলেছি—জনগণই আমার অভিভাবক। মানুষ মাত্রই ভুল করতে পারে, আমিও ভুলের ঊর্ধ্বে নই। আমার কোনো ভুল হলে আপনারা তা ধরিয়ে দেবেন।”

‎আজ সোমবার (১ জুন) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র ঈদুল আজহার পঞ্চম দিনে উপজেলার কলাগাঁও বাজারসংলগ্ন মাঠে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

‎শ্রীপুর উত্তর ইউনিয়নের উন্নয়ন নিয়ে স্থানীয় বাসিন্দাদের প্রশ্নের জবাবে সংসদ সদস্য কামরুল বলেন, “জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর পরই আমি এলাকার যাবতীয় সমস্যাগুলো সংসদে উত্থাপন করেছি। এসব সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”

‎শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী মো. আব্দুস সামাদ মুন্সির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা বিএনপির সদস্য খসরুল আলম, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, বালিজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন ও তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, বিএনপি নেতা শামসুল হক (সাবেক) মেম্বার প্রমুখ।

‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তাঁর নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম সম্প্রদায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সভায় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাতে রাসুলে মুখরিত জকিগঞ্জের রাজপথ, হাজারো ছাত্র-জনতার মুবারক র‌্যালি

ধানের গোলা থেকে ২৪ লাখ টাকার ফেনসিডিল জব্দ, গোয়াইনঘাটে ‘কুটিনা’ গ্রেপ্তার

পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল সিলেটের ৪৮ বিজিবি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

১০

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

১১

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

১২

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

১৩

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

১৪

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১৫

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১৬

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১৮

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৯

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।