সবুজ প্রান্ত
৩ অক্টোবর ২০২৫, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে সম্মিলিত কওমি ফোরামের কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে সম্মিলিত কওমি ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল ২টা থেকে দিনব্যাপী ‘‘কওমি কনফারেন্স ২০২৫’’ অনুষ্ঠিত হয়েছে।

ফোরামের সভাপতি মাওলানা আহমদ কবির খলিলের সভাপতিত্বে এবং কবি মীম সুফিয়ানের সঞ্চালনায় আয়োজিত এ কনফারেন্সে দেশের শীর্ষ আলেমরা কওমি শিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

উদ্বোধনী বক্তব্যে শায়খুল হাদীস হাবিবে রব্বানী কওমি শিক্ষার গুরুত্ব ও অবদান তুলে ধরেন। মাওলানা হেমায়েত উদ্দিন বলেন, “শিক্ষা ও আত্মগঠনই প্রকৃত নেতৃত্বের ভিত্তি।” মাওলানা আতাউল হক জালালাবাদী শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ককে কওমি শিক্ষার প্রাণশক্তি হিসেবে অভিহিত করেন। মুফতি রিদওয়ান হাসান কওমি শিক্ষা ব্যবস্থায় ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। আবেগঘন বক্তব্যে মাওলানা রুহুল আমীন সাদী কওমিয়ানদের আত্মত্যাগকে অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।

এছাড়াও কনফারেন্সে বক্তব্য রাখেন মাওলানা সালমান আহমদ, শায়খুল হাদিস আব্দুল বছির, মাওলানা মুসলেহুদ্দিন আহমদ গহরপুরী, মাওলানা জয়নাল আবেদিন, শায়খুল হাদিস নজরুল ইসলাম কাসেমি, মাওলানা শাহ মমশাদ আহমদ, মুফতি মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলি, মাওলানা নুমানুল হক চৌধুরী ও এডভোকেট মাওলানা মাহমুদুল হাসানসহ দেশবরেণ্য আলেমরা।

বিপুল জনসমাগম ও প্রাণবন্ত আলোচনায় কনফারেন্সটি এক মিলনমেলায় পরিণত হয়। পরিশেষে মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১০

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১১

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১২

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৩

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৪

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৫

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৬

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৭

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৮

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৯

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।