সবুজ প্রান্ত অনলাইন
২৭ মে ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিক্রি হয়ে যাওয়া বিশ্বজুড়ে আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্প রক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে মহিষটি কেরানীগঞ্জের ক্রেতার হাত থেকে আবারও নারায়ণগঞ্জের খামারে ফিরে যাচ্ছে।

‎আজ বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজেই এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মহিষটিকে ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে কেরানীগঞ্জের ক্রেতাকে বিক্রয়মূল্য ফেরত দিয়ে দেওয়া হয়েছে এবং আপাতত নারায়ণগঞ্জের খামারেই সেটিকে রেখে লালন-পালন করা হবে।

‎এর আগে, বিরল অ্যালবিনো জাতের এই মহিষটির চোখ ও চুলের স্টাইল অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায়, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রেখেছিলেন ট্রাম্প। এই অদ্ভুত ও আকর্ষণীয় নামের কারণে মহিষটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ভাইরাল হয়ে যায়। তবে এটি দেশজুড়ে আলোড়ন তৈরি করার আগেই রাজধানী ঢাকার জিনজিরা এলাকার ক্রেতা সামির ৭০০ কেজি ওজনের এই মহিষটি প্রতি কেজি ৫৫০ টাকা দরে কিনে নিয়েছিলেন।

‎পরবর্তীতে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে একনজর দেখার জন্য উৎসুক মানুষের ঢল নামে। শিশু, কিশোর ও যুবকদের পাশাপাশি প্রচুর নারী এবং বরিশাল ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন দূরবর্তী জেলা থেকেও সাধারণ মানুষ খামারে ভিড় করেন। সে সময় মহিষটি কিনতে না পেরে অনেক ক্রেতা চরম হতাশাও প্রকাশ করেছিলেন। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও এটি ব্যাপক সাড়া ফেলে। বৈশ্বিক বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সসহ বিশ্বের প্রায় সব শীর্ষস্থানীয় গণমাধ্যমে এই ভাইরাল মহিষটিকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।