মৌলভীবাজার সংবাদদাতা
৩ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যুক্ত হয়েছেন বাংলাদেশি তরুণ জুনেল আহমেদ। টেক্সাসের ফোর্ট ব্লিস ঘাঁটিতে ১০ সপ্তাহের প্রাথমিক যুদ্ধপ্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর তাকে এই বাহিনীর এসপিসি ই-ফোর স্পেশালিস্ট পদমর্যাদা দেওয়া হয়েছে। এর আগে তিনি নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের অধীনে একজন পুরকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

‎জুনেল আহমেদ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের বনগাঁও-২ গ্রামের প্রয়াত আকুল মিয়া ও আনোয়ারা খানমের তৃতীয় সন্তান। তার মেজো ভাই ফয়সাল আহমেদ স্থানীয় ব্যবসায়ী ও ‘কুলাউড়া ডিজাইনার’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। জুনেল স্থানীয় লক্ষ্মীপুর মিশন স্কুল থেকে এসএসসি এবং কুলাউড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা এবং ঢাকার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।

‎উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পর জুনেল আহমেদ সেখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে তিনি নিউইয়র্ক শহরের সরকারি চাকরিতে পুরকৌশলী হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে সেই পেশা ছেড়ে তিনি মার্কিন সেনাবাহিনীর শারীরিক ও মানসিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই সামরিক সংস্থায় যোগ দেন।

‎সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জুনেল আহমেদ তার এই যাত্রার অনুভূতি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ! পথটা সহজ ছিল না, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আজ আমি এখানে। বাংলাদেশের মানুষের ফজরের নামাজের পর দুইটা চরম বৈপরীত্যের দোয়া থাকে—হয় সপরিবারে আমেরিকার ভিসা, না হয় আমেরিকা ভালা না এর ধ্বংস! এই চেনা বাস্তবতার মাঝেই নিজের স্বপ্নকে সত্যি করতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

‎মৌলভীবাজারের একজন বাসিন্দা হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে জুনেলের এই কর্মসংস্থান জেলাজুড়ে ইতিবাচক সাড়া ফেলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১০

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১১

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১২

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৪

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৫

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৬

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১৭

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৮

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৯

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।