সবুজ প্রান্ত
১৭ ডিসেম্বর ২০২৪, ৯:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কানাইঘাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টার সময় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার অন্যতম উপদেষ্টা হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যতম উপদেষ্টা মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার।
সম্মেলনে হাফিজ ফয়েজ আহমদকে সভাপতি ও শিপুল আমিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। অপরদিকে জুবায়ের আহমেদ ইউসুফকে সভাপতি ও সবজেল আহমদ’কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পৌর শাখার কমিটি গঠন করা হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা সভাপতি হাফিজ ফয়েজ আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিপুল আমিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন খান, কানাইঘাট পৌর শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল করিম, কানাইঘাট উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা কামাল উদ্দিন, কানাইঘাট উপজেলা শাখার অন্যতম উপদেষ্টা শরিফ উদ্দিন,  মাস্টার ফয়সল আহমদ, তাজ উদ্দিন, সাবেক ছাত্র নেতা, ইউকে প্রবাসী মাওলানা নূরুর রহমান চৌধুরী সায়েম, মাওলানা ওমর ফারুক, মাওলানা মাহবুবুর রহমান, পৌর শাখার অন্যতম উপদেষ্টা, বিলাল আহমদ, ইকবাল হোসেন, পেশাজীবি পরিষদ কানাইঘাট উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আলী, যুব বিভাগ কানাইঘাট উপজেলা সভাপতি মামুনুর রশীদ মামুন। 
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা সহ-সভাপতি আবু ত্যায়িব শামিম, পৌর শাখা সভাপতি জুবায়ের আহমেদ ইউসুফ, সহ-সভাপতি আসফাকুর রহমান রুম্মান, উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ মতিউর রহমান, পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ শাহজান।
এছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা অটো টেম্পো অটো রিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ কানাইঘাট দক্ষিণ বাজার উপ-শাখার সভাপতি হাদে আহমদ, সহ-সভাপতি আব্দুল খালিক খালাই, সম্পাদক খলিলুর রহমান, সহ-সম্পাদক জালাল উদ্দীন ভূইয়া, সিলেট জেলা অটো টেম্পো অটো রিকশা শ্রমিক ইউনিয়ন ২০৯৭ সড়কের বাজার উপ-শাখার কোষাধ্যক্ষ আরিফ উদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১০

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১১

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১২

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৩

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৪

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৫

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

১৬

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

১৭

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

১৮

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১৯

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।