মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান


নিজস্ব প্রতিবেদক
কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১১ দলের ডাকা দেশব্যাপী বিভাগীয় পর্যায়ের সমাবেশের অংশ হিসেবে আগামী শনিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশ সফলের লক্ষ্যে কানাইঘাটে প্রচার মিছিল করেছে উপজেলা ও পৌর যুব জামায়াত।

বুধবার (২২ জুলাই) বিকাল ৩টার দিকে কানাইঘাট উপজেলা ও পৌর শাখা যুব বিভাগের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।

‎মিছিলটি কানাইঘাট দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে পূর্ব বাজার প্রদক্ষিণ করে উত্তর বাজারে এসে শেষ হয়। উত্তর বাজারে অনুষ্ঠিত সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ফয়সাল আহমেদ।

‎মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী যুব বিভাগ সিলেট জেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লুকমান আহমদ। তিনি আগামী শনিবারের সিলেটের বিভাগীয় সমাবেশকে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

‎এসময় আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল করিম, সমাজ সেবী ও জামায়াত সমর্থিত মেয়র পদ প্রার্থী এ কে এম ওয়ালিউল্লাহ, সাবেক জেলা শিবির নেতা আহমেদ হোসাইন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মামুন রশিদ, পৌর যুব জামায়াতের সভাপতি মাশুক আহমেদ জুবায়ের, সহ-সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারী আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদ আহমদ, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম ও প্রচার সম্পাদক হাফেজ আব্দুল হেকিম প্রমুখ।

‎বক্তারা বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আগামী শনিবারের সিলেট আলিয়া মাঠের সমাবেশকে ঐতিহাসিক করতে হবে।