সবুজ প্রান্ত
২১ জানুয়ারী ২০২৫, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কানাইঘাটে হত্যা করে সুরমা নদীতে লাশ ফেলে দিল দুর্বৃত্তরা

সিলেটের কানাইঘাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সালিক আহমদ (৪৮) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নিহত সালিক আহমদ পূর্ব লক্ষীপাশা ইউনিয়নের মনিপুর গ্রামের বাসিন্দা এবং আজিজুর রহমানের ছেলে।



সোমবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে সাতবাক ইউনিয়নের লুপারমুক বাজারের পাশের সুরমা নদীর তীরে এই হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সালিক আহমদ রাতে লোভারমুখ বাজারে ব্যক্তিগত কাজ শেষে বাড়ির দিকে ফিরছিলেন। সুরমা নদীর তীরবর্তী এলাকায় পৌঁছানোর পরপরই পূর্ব থেকে ওঁত পেতে থাকা ৮ থেকে ৯ জন দুর্বৃত্ত তার ওপর আক্রমণ চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর তার মরদেহ নদীর পাড়ে ফেলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আওয়াল জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, “শুনেছি পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন স্পষ্ট।” তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত সালিক আহমদের এই আকস্মিক এবং নির্মম মৃত্যুর খবরে তার পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী, সন্তান এবং নিকটাত্মীয়রা একেবারে ভেঙে পড়েছেন। তাদের কান্নায় ভারি হয়ে উঠেছে পুরো এলাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১০

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১১

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

১২

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

১৩

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

১৪

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১৫

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১৬

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১৭

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৮

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৯

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।