সবুজ প্রান্ত
১৬ এপ্রিল ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্দুরমুখে রাস্তা ও খালে প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা : বন্দোবস্ত বাতিলের আবেদন

কানাইঘাটে বিত্তশালীকে ভূমিহীন দেখিয়ে জনগুরুত্বপূর্ণ রাস্তা ও পানি নিষ্কাশনের খালের জায়গা বন্দোবস্ত নেন উপজেলার ভাটিবারাপৈত গ্রামের বাসিন্দা ও কানাইঘাট বাজারের ব্যবসায়ী মাহমুদ হোসেন। যতেষ্ট সম্পত্তির অধিকারী হওয়া স্বত্ত্বেও নিজের স্ত্রীকে ভূমিহীন দেখিয়ে মানুষ চলাচলের জনগুরুত্বপূর্ণ রাস্তা ও পানি নিষ্কাশনের খালের দাগে বন্দোবস্ত নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার আশংকায় বন্দোবস্ত বাতিলের দাবীতে এলাকাবাসীর পক্ষে ভাটিবারাপৈত গ্রামের মৃত ইয়াছিন আলী চৌধুরীর ছেলে আকমল হোসেন রানা চৌধুরী মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেন।
আবেদনে এলাকাবাসী উল্লেখ করেন, ভাটিবারাপৈত গ্রামের বাসিন্দা ও কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স ভাই ভাই ট্রেডার্স এর স্বত্বাধিকারী মাহমুদ হোসেন তার ২য় স্ত্রী রশনা বেগমকে ভূমিহীন সাজিয়ে খাস জমি প্রতারণামূলক ভাবে তথ্য গোপন পূর্বক বন্দোবস্ত গ্রহন করেন। এই দাগের উপর দিয়ে দোয়ারীমাটি হইতে আব্দুরমুখ বাজার পর্যন্ত রাস্তার অবস্থান। এছাড়া ভবানীপুর-খুলুরমাটি-ভাটিবারাপৈত মৌজার পানি নিষ্কাশনের একমাত্র খাল। অত্র দাগের উপর দিয়ে আন্দু নদীতে পতিত হয়েছে। বিধায় দাগের জমি সরকারী রাস্তা ও বর্ণিত খালের অবস্থান হেতু অত্যান্ত জনগুরুত্বপূর্ণ। যেকোনো মুহর্তে উক্ত ব্যক্তি তার মালিকানার অজুহাতে রাস্তা ও খালের উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। ফলে রাস্তা দিয়ে যান চলাচল ও খাল দিয়ে পানি নিকাশ বাধা গ্রন্থ হলে এলাকা বিপর্যস্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
এলাকাবাসী উল্লেখ করেন, উক্ত ব্যক্তি এলাকায় প্রভাবশালী ও ভূমিখেকু প্রকৃতির লোক। তাই এলাকাবাসীর স্থিতিশীলতা ও শান্তি শৃংঙ্খলা, রক্ষার্থে সেচ্ছাপ্রণোদিত ভাবে বন্দোবস্ত বাতিলের আবেদন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১০

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১১

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১২

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৩

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৪

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৫

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

১৬

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

১৭

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

১৮

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১৯

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।