ক্রীড়া প্রতিবেদক
২০ জুলাই ২০২৬, ৬:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

বিশ্বকাপ জয়ের পর স্পেনের মুসলিম ফুটবলার লামিন ইয়ামালকে ঘিরে আলোচনায় এসেছে এক অদ্ভুত কাকতালীয় মিল। বয়স ১৯ বছর, জাতীয় দলের জার্সি নম্বর ১৯, আর যেদিন বিশ্বকাপের ট্রফি হাতে তুললেন, সেদিনও ছিল ১৯ জুলাই। সংখ্যার এই মিল অনেকের কাছেই নিছক কাকতালীয়, তবে বিশ্বজয়ের স্মৃতির সঙ্গে এটি চিরদিন জড়িয়ে থাকবে।

ফাইনালের মাত্র ছয় দিন আগে নিজের ১৯তম জন্মদিন পালন করেন ইয়ামাল। জন্মদিনে তার ইচ্ছা ছিল একটাই স্পেন যেন অন্তত ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপে টিকে থাকে। শেষ পর্যন্ত সেই দিনটিই হয়ে ওঠে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনের দিন।

নিউইয়র্ক–নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে শুরু থেকেই স্পেনের আক্রমণের অন্যতম ভরসা ছিলেন ইয়ামাল। ডান প্রান্তে বল পেলেই গতি বাড়িয়েছেন, ড্রিবলিংয়ে ভেঙেছেন রক্ষণ, বারবার সতর্ক থাকতে বাধ্য করেছেন আর্জেন্টিনার ডিফেন্ডারদের।

ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন তিনি। তবে তার জোরালো শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেস। নির্ধারিত সময়ের শেষদিকে ইয়ামালের নেওয়া ফ্রি-কিকও আর্জেন্টাইন গোলরক্ষকের অসাধারণ এক সেভে গোল হতে পারেনি। স্কোরশিটে নাম না উঠলেও স্পেনের আক্রমণের ছন্দ ধরে রাখতে বড় ভূমিকা ছিল এই তরুণ উইঙ্গারের।

অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে ১–০ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন। সেই জয়ের মধ্য দিয়েই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে ইউরোপের দলটি। মাঠজুড়ে ইয়ামালের পরিশ্রম আর আক্রমণাত্মক ফুটবলও সেই সাফল্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে।

ক্লাব ফুটবলে বার্সেলোনার ১০ নম্বর জার্সি পেলেও জাতীয় দলে এখনও ১৯ নম্বর জার্সিই পরে খেলেন ইয়ামাল। এই নম্বর গায়েই ২০২৪ সালে ইউরো জিতেছিলেন। দুই বছর পর একই জার্সিতে যোগ হলো বিশ্বকাপের শিরোপাও।

এবারের বিশ্বকাপে গোল করে ইয়ামাল আরেকটি কীর্তিও গড়েছেন। ১৯৫৮ সালে পেলের পর বিশ্বকাপে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলারদের একজন হিসেবে নিজের নাম লেখান তিনি। এরপর মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বকাপ জিতে স্পেনের নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত তারকায় পরিণত হলেন।

বয়স ১৯, জার্সি নম্বর ১৯, বিশ্বজয়ের দিন ১৯ জুলাই‌ একই সংখ্যার এই তিনটি মিল হয়তো পরিসংখ্যানের খাতায় শুধু কাকতালীয়। তবে লামিন ইয়ামালের বিশ্বকাপ জয়ের গল্প বলা হলে ‘১৯’-এর এই অধ্যায়ও সমান গুরুত্ব নিয়েই উচ্চারিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে

সিলেট

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১০

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১১

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১২

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৪

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৫

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৬

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৭

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৮

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৯

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।