গোয়াইনঘাট প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

গোয়াইনঘাট উপজেলায় মাদকদ্রব্যের অবাধ বিস্তার রোধ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাট।

‎মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় সংগঠনের একটি প্রতিনিধিদল গোয়াইনঘাট থানায় উপস্থিত হয়ে অফিসার ইনচার্জের (ওসি) নিকট স্মারকলিপি হস্তান্তর করে। স্মারকলিপিতে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের বিস্তার, মাদক ব্যবসা ও সেবনের ফলে যুবসমাজ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, সীমান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি, কিশোর গ্যাং ও মাদকচক্র দমন, সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণসহ ১১ দফা দাবি জানানো হয়।

‎স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মাদকবিরোধী ঐক্য পরিষদের আহ্বায়ক ফাহিম মোনায়েম, সদস্য সচিব সাকিব আহমেদ, মুখপাত্র মাহদি হাসান মাহফুজ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রুবেল ও শামসুল ইসলাম নয়ন, যুগ্ম সদস্য সচিব উসমান বিন মামুন ও সুলতান আহমেদ, সংগঠক মেহেদি হাসান সালমান, সদস্য ফজলুর রহমান নাবিল এবং সাধারণ সদস্য গুলজার আহমেদ, জিসান আহমেদ ও সালমান আহমেদ।

‎এ সময় প্রতিনিধিরা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা অতীতের ন্যায় ভবিষ্যতেও মাদক নির্মূলে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং মাদকমুক্ত গোয়াইনঘাট গড়ে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১০

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১১

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১২

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৩

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৪

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

১৫

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১৬

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১৭

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৮

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৯

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।