বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কানাইঘাট উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।
১৮ জুলাই, ২০২৬, শনিবার দারুস সুন্নাহ মাদরাসার কনফারেন্স হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা সভাপতি আবু ছায়িদ মো. আশিক। তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান সহকারী নির্বাচন কমিশনার ছিলেন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রেদওয়ান হোসেন।
সিলেটে হাজী রইছ আলী জামে মসজিদের উদ্বোধন, প্রধান অতিথি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী৩০ অক্টোবর ২০২৬কাউন্সিলে সর্বসম্মতিক্রমে রেদওয়ান আহমদ সুমনকে সভাপতি, মো. কামরুল হাসানকে সাধারণ সম্পাদক এবং নুর আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলিম উদ্দিন, জেলা অর্থ সম্পাদক তানভীর আহমদ ও সহ-প্রশিক্ষণ সম্পাদক আবু হানিফ মো. নায়িম। আরও উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ কানাইঘাট উপজেলার সহ-সভাপতি মাওলানা আহমদ হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন ও সদস্য হাফিজ ইমরান আহমদ।
নতুন কমিটির অন্যান্যরা হলেন: সহ-সভাপতি আশরাফ সিদ্দিকী, আব্দুল্লাহ আল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক হাসান আহমদ, আহমদ শাহ মাশহুদ, সায়াদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলবাব হোসাইন, মাহমুদুর রহমান, প্রচার সম্পাদক লিমন আহমদ, অর্থ সম্পাদক আফতাবুল হাসান মাছুম, অফিস সম্পাদক মিজানুর রহমান রাসেল, প্রমুখ।


