সবুজ প্রান্ত
১১ মার্চ ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে বন্যায় হারিয়ে যাওয়া আশিকুর তিন বছর পর ফিরলেন মায়ের কোলে

সিলেটে ২০২২ সালের ভয়াবহ বন্যার সময় হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন আশিকুর রহমানকে প্রায় তিন বছর পর বান্দরবানে খুঁজে পেয়েছে তাঁর পরিবার। সোমবার (১০ মার্চ) সকালে বান্দরবান শহরের রাজার মাঠ এলাকায় স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।



আশিকুর রহমান সিলেটের কানাইঘাট উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। একপর্যায়ে তাঁরা ধরে নেন, তিনি হয়তো বন্যার পানিতে ভেসে গেছেন। তবে সম্প্রতি বান্দরবানের এক কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওর মাধ্যমে আশিকুরের অবস্থান নিশ্চিত হয় পরিবার।

কয়েকদিন আগে বান্দরবানের স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর উম্মে হুমায়রা শহরের বালাঘাট এলাকার ৩ নম্বর বাসস্ট্যান্ডের পাশে এক যুবককে ড্রেন থেকে খাবার কুড়িয়ে খেতে দেখেন। শরীরে ময়লা, ক্লান্ত ও অবিন্যস্ত চেহারা—কিন্তু চোখে ছিল হারিয়ে যাওয়ার এক চাপা কষ্ট।

হুমায়রা তাঁর হাতে শুকনো খাবার তুলে দেন এবং কথা বলে জানতে পারেন, যুবকের নাম আশিকুর রহমান, বাড়ি সিলেটে। বিষয়টি জানার পর তিনি আশিকুরকে নিয়ে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয় এবং তা আশিকুরের পরিবারের নজরে আসে।



আশিকুরের মা মরিয়ম বেগম ভিডিওটি দেখেই নিশ্চিত হন, এ তাঁরই হারিয়ে যাওয়া সন্তান। সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যরা বান্দরবানে রওনা দেন।

সোমবার সকালে বান্দরবানে পৌঁছে তাঁরা আশিকুরকে নিজেদের কাছে ফিরে পান। তিন বছর পর ছেলেকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা মরিয়ম বেগম। তিনি বলেন, “তিন বছর ধরে খুঁজেছি, আজ আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দিলেন!”

উম্মে হুমায়রার মানবিক উদ্যোগের কারণেই আশিকুর আজ তাঁর পরিবারের কাছে ফিরতে পেরেছেন। এ সময় বান্দরবানের স্থানীয় সামাজিক সংগঠন ও যুবসমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১০

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১১

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১২

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৩

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৪

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৫

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

১৬

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

১৭

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

১৮

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১৯

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।