মূল কনটেন্টে যান
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলি করেছে সরকার। তাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে এসএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দায়িত্ব পালন করবেন। অন্যদিকে পুলিশ সদর দপ্তরে কর্মরত ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম সিলেট মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগ দেবেন।

একই দিনে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে সিলেট ও খুলনা মহানগর পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিসহ মোট ১৪ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

এসএমপির নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।