সবুজ প্রান্ত
৭ মার্চ ২০২৫, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার হামলায় যুবকের মৃত্যু

সিলেটের কানাইঘাট সীমান্তে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর স্থানীয় খাসিয়া চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম শাহেদ মিয়া (২৫)। তিনি কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।



বিজিবি সূত্রে জানা গেছে, শাহেদ মিয়া ভারতীয় সীমান্তে প্রবেশ করার পর সেখানে খাসিয়া চোরাকারবারিদের সঙ্গে তার দ্বন্দ্ব বাধে। একপর্যায়ে খাসিয়াদের আঘাতে তিনি মারা যান।



বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, এই ঘটনায় নিহতের মরদেহ দেশের ভিতরে আনার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া বিএসএফকে বিষয়টি জানানো হলে, তারা মরদেহের ছবি বিজিবিকে প্রদান করেছে, যা দেখে শাহেদের মৃত্যু নিশ্চিত করা হয়।

এছাড়া, নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শাহেদ মিয়া মারা যাওয়ার পর তার মরদেহ ভারতের মেঘালয় রাজ্য পুলিশ কর্তৃক উদ্ধার করা হয়। বর্তমানে বিএসএফ এবং ভারতের পুলিশ প্রশাসন এই ঘটনায় অভিযুক্ত খাসিয়া নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেছে।



এদিকে, স্থানীয়রা জানিয়েছেন, সীমান্ত এলাকায় অবৈধ চিনি ও অন্যান্য পণ্য সামগ্রীর পাচারকারীদের সঙ্গে সংঘর্ষের কারণে এসব ঘটনা ঘটে থাকে। শাহেদের মৃত্যুর পর বিজিবি এবং বিএসএফের মধ্যে যোগাযোগের মাধ্যমে নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১০

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১১

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১২

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৩

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৪

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৫

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

১৬

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

১৭

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

১৮

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১৯

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।