কানাইঘাট প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

‎সিলেটের কানাইঘাটে এক কিশোরীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।

‎গ্রেফতারকৃত আসামীর নাম শাহ আলম (২২)। সে উপজেলার ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়নের হিম্মতের মাটি গ্রামের আব্দুস শহিদের ছেলে।

‎মামলা সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ২০২৬ সকাল ৯টার দিকে উপজেলার এক মাদ্রাসা শিক্ষার্থী বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। পথে ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়নের ছত্রনগর জামে মসজিদের সামনে জকিগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে আসামী শাহ আলম ও তার এক সহযোগী সিএনজি চালক তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নেয়।

‎এরপর তাকে কানাইঘাট বাজারের একটি হোটেলের দ্বিতীয় তলায় নিয়ে ১৫ জুলাই থেকে ১৯ জুলাই সকাল পর্যন্ত আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

‎এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পান এসআই মো. হাফিজুর রহমান।

‎কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সার্বিক নির্দেশনায় এসআই মো. হাফিজুর রহমান রবিবার, ২০ জুলাই ২০২৬ রাতে অভিযান চালিয়ে আসামী শাহ আলমকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে

সিলেট

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১০

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১১

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১২

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৪

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৫

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৬

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৭

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৮

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৯

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।