সবুজ প্রান্ত
৯ ডিসেম্বর ২০২৪, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

দোযারাবাজ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের তিনদিন পর পরিত্যক্ত ঘর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ ( ৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ( ৯ ডিসেম্বর) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মাইন উদ্দিনের নির্মানাধীন পরিত্যক্ত ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের তিনদিন পর পরিত্যক্ত ঘর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মাইন উদ্দিনের নির্মানাধীন পরিত্যক্ত ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু ইব্রাহীম খলিলুল্লাহ উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের ইদ্রিস আলী পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল হক।
সরজমিন গিয়ে পরিবার ও স্থানীয় সুত্রে যানা যায়, শনিবার বিকেলে শিশু ইব্রাহিম খেলতে বেরুলে সে আর বাসায় ফিরেনি। তাকে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে এবং ওইদিন এলাকাজুড়ে মাইকিং করা হয়। রোববার দোয়ারাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয় (ডায়েরি নং ৩৪৩ তারিখ :৮/১২/২০২৪)। সোমবার সকালে বাচ্চারা পরিত্যক্ত বাড়ির উঠোনে খেলাধুলার সময় ঘরে বল খুঁজতে গিয়ে শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখে সুর চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ওসি মো:জাহিদুল হক জানান,তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১০

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১১

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১২

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৩

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৪

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৫

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৬

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৭

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

দোয়ারাবাজারে জামিন পেয়ে কবরস্থানে আস্তানা গেড়ে পীর সেজেছেন হত্যা মামলার আসামি

১৯

জকিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের মাদক সংশ্লিষ্টতা তদন্তের দাবি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।