সিলেট প্রতিনিধি
২০ অগাস্ট ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

সভাপতি মনসুর আলম, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহীন

এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) সিলেট জেলার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে মনসুর আলমকে সভাপতি এবং শাহাব উদ্দিন শাহীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সিলেটে এডাব প্রশিক্ষণকক্ষে এডাব সিলেট জেলার বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়। এডাব সিলেট জেলার সভাপতি কায়েছ আহমদ তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও এডাবের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কাজী মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম বদরুল ইসলাম এবং এডাবের সাবেক ইসি সদস্য ও নির্বাহী পরিচালক জেরিফ।

এডাব সিলেট জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজী আলমের সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সদস্য সংগঠনগুলোর পারস্পরিক সমন্বয়সহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।

সভা শেষে আগামী তিন বছর (২০২৬-২০২৮) মেয়াদের জন্য ৭ সদস্যবিশিষ্ট এডাব সিলেট জেলা কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি মনসুর আলম, নির্বাহী পরিচালক-এইচডিও; সহ-সভাপতি নাছির এমএস বখত, নির্বাহী পরিচালক-উপমা; সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, নির্বাহী পরিচালক-নিরাপদ; সদস্য রোকসানা বেগম, নির্বাহী পরিচালক-বেস; সৈয়দ আছলাম হোসেন, নির্বাহী পরিচালক-সুবাস; তুতিউর রহমান, নির্বাহী পরিচালক-শতদল এবং ফারুক আহমদ, কো-অর্ডিনেটর প্রোগ্রাম-এডাব নির্বাচিত হয়েছেন।

সভায় এডাবের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্য সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সিলেট অঞ্চলে উন্নয়নমূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১০

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

১১

বড়লেখায় জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ, হত্যার অভিযোগ

১২

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাহিরপুরে বিএনপির দোয়া মাহফিল

১৩

তৃতীয় দফায় শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

১৪

সালুটিকরে গ্যাস সংকট, ভোগান্তিতে চালক-যাত্রীরা

১৫

অস্ট্রেলিয়ার মাটিতে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, চালকের আসনে বাংলাদেশ

১৬

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় ঢুকে জরিমানা গুনলেন ৮ ট্রলারচালক

১৭

লোডশেডিং কমাতে ‘দিন গোনা’ ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

১৮

জকিগঞ্জে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান

১৯

সিলেটে বাসার দরজার নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, ভেতরে মিলল তিনজনের মরদেহ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।