সবুজ প্রান্ত
১৫ নভেম্বর ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজার সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত


শাহ্ মাশুক নাঈম


সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির উদ্যোগে “কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫” অনুষ্ঠানের মাধ্যমে এবারের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ অর্জনকারী ৩২ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে দোয়ারাবাজারের সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মোঃ শমশের আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ছায়াদ মিয়ার সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক করম আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সামছুল ইসলাম ও সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি হোসনা বেগম।

এছাড়া বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির ডা. হারুনুর রশিদ, সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাষ্টার মোহাম্মদ কামাল উদ্দিন, মোহন লাল দাস মৃদুল, আব্দুল হান্নান, অধ্যক্ষ মাওলানা মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, মহিতোষ মজুমদার বসু, ফখর উদ্দিন ও অধ্যক্ষ অসীম মোদক প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের আজকের এই অর্জন তাদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল। তারা শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ধাপে সততা, একাগ্রতা ও দায়িত্বশীলতা ধরে রাখার আহ্বান জানান।

সংবর্ধনা উপলক্ষে পুরো অডিটোরিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১০

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১১

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১২

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৩

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৪

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৫

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৬

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৭

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৮

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৯

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।