সবুজ প্রান্ত
২৬ নভেম্বর ২০২৫, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন

 

শাহ্ মাশুক নাঈম :    

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ কার্যক্রমের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, খামারী ও উদ্যোক্তা। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল দেশীয় জাতের প্রাণিসম্পদ উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও জনগণকে সচেতন করা।

‎সকালে হাসপাতাল চত্বর থেকে একটি রঙিন শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এস এম এমদাদুল হক-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন। উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান, খামারী ও উদ্যোক্তা নুর উদ্দিন বক্তব্য রাখেন। প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ আবু হেনা মোস্তফা স্বাগত বক্তব্য দেন।

‎বক্তারা বলেন, দেশের আর্থ–সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ। তারা লাম্পি স্কিন ডিজিজ, ক্ষুরা রোগ ও ছাগলের পিপিআর প্রতিরোধে টিকা প্রয়োগ এবং নির্দিষ্ট অঞ্চলে জোনিং কার্যক্রম বাস্তবায়নের কথা তুলে ধরেন। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের মাধ্যমে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তাদের অংশগ্রহণ, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি–বেসরকারি সমন্বয় আরও জোরদার হবে।

‎উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ফিতা কেটে উৎসবের সূচনা করেন। এ ছাড়াও হাসপাতাল প্রাঙ্গরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে ২৫টি স্টলে গবাদিপশু, পাখি, হাঁস-মুরগি প্রদর্শন করা হয়। স্থানীয় জনসাধারণ, উদ্যোক্তা ও অন্যান্য শ্রেণীর মানুষ স্টলগুলো পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।