সবুজ প্রান্ত
২৮ নভেম্বর ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে ৫ কোটি টাকার আম্পান পুনর্বাসন প্রকল্পে অনিয়মের অভিযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত আম্পান পুনর্বাসন প্রকল্পের কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় পাঁচ কোটি টাকার এ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে লক্ষীপুর ইউনিয়নের চকবাজার–হরিণাপাঠি সড়কের নির্মাণস্থলে তারা প্রতিবাদ জানান।

‎স্থানীয়দের দাবি, প্রকল্পে ১,২০০ মিটার সড়ক, ১,৪০০ মিটার পালাসাইডিং এবং ৪০০ মিটার ড্রেন নির্মাণের কথা থাকলেও গার্ডওয়াল ও সুরক্ষা ব্লকে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি কাজের ভিত্তি দুর্বল দেখায় দীর্ঘস্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান এম. এ. ইঞ্জিনিয়ারিং ও নাফিজ আহমেদ (জেভি) এবং সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের অবহেলা কিংবা যোগসাজশের কারণে মান নিয়ন্ত্রণ কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে।

‎প্রতিবাদকারীরা প্রকল্পের নথি প্রকাশ, স্বাধীন তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। তারা চলমান নির্মাণকাজ পুনর্মূল্যায়নের আহ্বানও তোলেন।

‎অভিযোগ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ বলেন,যে অংশে ত্রুটি পাওয়া যাবে তা সংশোধনে ঠিকাদারকে বাধ্য করা হবে এবং নিম্নমানের কাজে ছাড় দেওয়ার সুযোগ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, বিধি অনুসরণ না করে কাজ করার সুযোগ নেই এবং বিষয়টি যাচাই করা হচ্ছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।