বিশ্বনাথ প্রতিনিধি
১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রয়াত অফিস সহকারী মো. আশরাফুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরা। দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে সংগ্রহ করা ৮ লাখ টাকা তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আশরাফুল ইসলামের কর্মময় জীবন স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে পরিবারের সদস্যদের কাছে এ সহায়তা তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক জাহিদ বিন কাশেম প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সংগৃহীত অর্থ পরিবারের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে আশরাফুল ইসলামের কর্মজীবন ও প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পৃক্ততার কথা স্মরণ করে বক্তারা তাঁর প্রতি শ্রদ্ধা জানান। এ সময় কয়েকজন প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা স্মারকও দেওয়া হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক কাউসার উদ্দিনের সঞ্চালনায় শোকসভায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র শিক্ষক হোসাইন আহমদ চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের বর্তমান প্রধান শিক্ষক রেন্টু আলী, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মোমেন, প্রাক্তন শিক্ষক রোকেয়া পারভীন, আমিরুল ইসলাম, মোহাম্মদ টিপু সুলতান, শিব্বির আহমেদ, সাবেক পরিচালনা কমিটির সদস্য আতিকুর রহমান ও আব্দুল হামিদ, হলি চাইল্ড স্কুলের পরিচালক আতিকুর রহমান, স্থানীয় প্রবীণ ব্যক্তি গণি শাহ্ এবং প্রয়াত আশরাফুল ইসলামের মেঝো ছেলে সাব্বির আহমদ।

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকেও স্মৃতিচারণমূলক বক্তব্য দেওয়া হয়। তাঁদের মধ্যে ছিলেন চুনু মিয়া, তাজুল ইসলাম, মাহবুব আহমদ, বিজন চন্দ্র দাস বিজয়, এস আই সেবুল, রেজাউল ইসলাম, শামসুদ্দিন, তাকজিবা আক্তার তাইবা ও ফাহমিদা বেগম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাবিবুর রহমান। পরে প্রয়াত আশরাফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মনসুর আহমদ বিপ্লবী।

শোকসভায় বক্তারা আশরাফুল ইসলামের কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। তাঁর পরিবারের প্রতি প্রাক্তন শিক্ষার্থীদের এই সহায়তাকে মানবিক ও অনুকরণীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন উপস্থিতরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাম আদালত সক্রিয় হলে স্থানীয় পর্যায়েই মিলবে দ্রুত বিচার : জেলা প্রশাসক 

১

বড়লেখায় ‘মর্ডাণ ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন

২

পুসাগ গণিত অলিম্পিয়াড এবং পুরস্কার বিতরণ অনুষ্টান সম্পন্ন

৩

জকিগঞ্জ বাজারে মাংসের দোকান নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ব্যবসায়ীদের

৪

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে সিলেটেও বাড়ল বাসভাড়া

৫

বীরশ্রীর প্রতিটি বাজারে লাইটিং, ফ্রি জন্মনিবন্ধনের ঘোষণা জাহেদ ফারহানের

৬

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

৭

স্টারলিংক ও স্যাটেলাইট প্রযুক্তির ছোঁয়ায় দুর্গম খাসিয়া পলিতে পৌঁছে গেল ‘উপশম প্লাস’-এর টেলিমেডিসিন সেবা

৮

ডাকসু ভিপি সাদিক কায়েম কুলাউড়া আগমন উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

৯

ফিফা আসিয়ান কাপে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, ম্যাচ শুরু বেলা ৩টায়

১০

রাজনগরে শব্দকর নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উঠান বৈঠক

১১

নাসির উদ্দিন মিঠুর রাজনৈতিক সচিব জয়নাল আবেদীন

১২

কুলাউড়ায় আলী আমজদ কলেজের নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

১৩

বড়লেখায় শততম নরমাল ডেলিভারির মাইলফলক স্পর্শ করলেন ডা. আবু বকর সিদ্দিক

১৪

জকিগঞ্জে অসহায় বিধবা আরতি রানীর মাথা গোঁজার ঠাঁই করে দিল KC RT Live

১৫

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

১৬

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

১৭

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

১৮

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

১৯

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।