গোয়াইনঘাট প্রতিনিধি
১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আজিজুর রহমানের পদোন্নতিজনিত বিদায়ী সংবর্ধনা ও ২০২৬ সনের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎১৮ই আগষ্ট (মঙ্গলবার) বিকেলে ৩টায় বিদ্যালয় হলরুমে সহকারী শিক্ষক কবির উদ্দিন ও মান্তুরা আখতারের যৌথ  সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মৌলবী আইয়ুব আলীর সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী। প্রধান বক্তার বক্তব্য রাখেন আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষন বিদায়ী সংবর্ধীত শিক্ষক আজিজুর রহমান, তিনি তার আবেগঘন বক্তব্য বলেন “আমার এই স্কুলের কর্মজীবনে আব্বাসউদ্দীন স্যারের নিয়মানুবর্তিতার শাসন পরবর্তী জীবনে সাইন করতে সহযোগী হয়েছে, আমার সহকর্মীগন সবসময় আন্তরিক ছিলেন। ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আমার ছাত্রছাত্রী একটু শাসন করতাম তোমরা কোন কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দোয়া করবেন, আমিও তোমাদের দোয়া করবো। তোয়াকুল এলাকার মানুষ মানুষ খুবই শিক্ষাবান্ধব ও আন্তরিক আমি সকলের মঙ্গল কামনা করছি, যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমাকে আনুষ্ঠানিকভাবে এতো সুন্দর ভাবে বিদায় দেওয়ায় আমি স্কুল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

‎বিশেষ অতিথির বক্তব্যে রাখেন তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ,

‎তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামসউদ্দিন উদ্দিন আল আজাদ, প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, আব্দুল জব্বার, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নূরুল ইসলাম হেলালি ও সংবর্ধীত সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আকিব আহমদ’সহ প্রমুখ।

‎অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী শিক্ষকের হাতে সম্মাননা ক্রেষ্ট ও বিশেষ উপহার ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় এক বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা, সত্যতা নিশ্চিত করলেন ডিজিএম

১

সিলেট সদরের দুই ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউএনডিপির কর্মকর্তারা

২

শেষ রাতে কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র, অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ

৩

বড়লেখায় নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ‎

৪

কুলাউড়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

৫

জকিগঞ্জ সরকারি কলেজ তালামীযের কাউন্সিল সম্পন্ন

৬

‎গোলাপগঞ্জে তেল চুরির অভিযোগে শিক্ষক উজ্জ্বল কুমার কে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

৭

গোলাপগঞ্জে প্রবাসীদের অর্থায়নে টিউবওয়েল স্থাপন

৮

গ্রাম আদালত সক্রিয় হলে স্থানীয় পর্যায়েই মিলবে দ্রুত বিচার : জেলা প্রশাসক 

৯

বড়লেখায় ‘মর্ডাণ ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন

১০

পুসাগ গণিত অলিম্পিয়াড এবং পুরস্কার বিতরণ অনুষ্টান সম্পন্ন

১১

জকিগঞ্জ বাজারে মাংসের দোকান নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ব্যবসায়ীদের

১২

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে সিলেটেও বাড়ল বাসভাড়া

১৩

বীরশ্রীর প্রতিটি বাজারে লাইটিং, ফ্রি জন্মনিবন্ধনের ঘোষণা জাহেদ ফারহানের

১৪

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

১৫

স্টারলিংক ও স্যাটেলাইট প্রযুক্তির ছোঁয়ায় দুর্গম খাসিয়া পলিতে পৌঁছে গেল ‘উপশম প্লাস’-এর টেলিমেডিসিন সেবা

১৬

ডাকসু ভিপি সাদিক কায়েম কুলাউড়া আগমন উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

১৭

ফিফা আসিয়ান কাপে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, ম্যাচ শুরু বেলা ৩টায়

১৮

রাজনগরে শব্দকর নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উঠান বৈঠক

১৯

নাসির উদ্দিন মিঠুর রাজনৈতিক সচিব জয়নাল আবেদীন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।