
দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মাদক ছেড়ে যুবসমাজকে খেলার মাঠে আসার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
সোমবার (২৪ আগস্ট) তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও-জাঙ্গালহাটি-ঢালারপাড়-ছড়াপাড়ের শ্রমিক কল্যাণ সমবায় সমিতি আয়োজিত মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য বলেন, সমাজে এখন মাদকের ছড়াছড়ি। এই কঠিন সময়ে যুবসমাজের যেসব উদ্যমী ছেলে খেলার মাঠে আসছে ও খেলার আয়োজন করছে, তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, গ্রামে গ্রামে মাদকবিরোধী কমিটি করে আন্দোলন গড়ে তুলতে হবে, যেন মাদকের ছোবলে আর কোনো পরিবার ধ্বংস না হয়। এ কাজে সব ধরনের সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে উপজেলার স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।