সবুজ প্রান্ত
১৭ নভেম্বর ২০২৫, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা আরিফুল ইসলাম জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহার


জহিরুল ইসলাম সানি, দোয়ারাবাজার


সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বোগলা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি। সোমবার (১৭ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নীতি–আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে আরিফুল ইসলাম জুয়েলকে পূর্বে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে সাম্প্রতিক আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে কেন্দ্রীয় সিদ্ধান্তে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

আরিফুল ইসলাম জুয়েল বর্তমানে বগুলা রোসমত আলী রামসুন্দর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি এবং পেস্কারগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহত্তর লক্ষীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস ছালাম ফিরোজের যোগ্য সন্তান তিনি। ২০১৬ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে বোগলা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ২০২৪ সালে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি দাবি করেন—তিনি নির্বাচিত হলেও ক্ষমতাসীনদের প্রভাবে তার বিজয় ‘ছিনিয়ে নেওয়া’ হয়। পরবর্তীতে দল তাকে বহিষ্কার করলেও তিনি দলীয় হাইকমান্ডের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় নীতি–আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে এখন থেকে তার সক্রিয় ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে। কেন্দ্রীয় সিদ্ধান্তের অনুলিপি বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের বরাবরে পাঠানো হয়েছে।

কেন্দ্রের এ সিদ্ধান্তকে তৃণমূল নেতৃবৃন্দ ‘সাংগঠনিক শক্তি বৃদ্ধির ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে স্বাগত জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।