
গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২৩ আগস্ট সিলেট উপশহরস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কার্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সিলেট বিভাগের বিভিন্ন জেলার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটদের নিয়ে পর্যায়ক্রমে ১৩টি ব্যাচে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।
প্রশিক্ষণের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মাসুদ রানা ও সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
প্রশিক্ষণে গ্রাম আদালতের মামলা সংক্রান্ত তথ্য সংরক্ষণ, তথ্য হালনাগাদ, মামলা ব্যবস্থাপনা, প্রতিবেদন প্রস্তুতসহ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রমের তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
আয়োজকরা জানান, গ্রাম আদালতের কার্যক্রমের তথ্য সঠিকভাবে সংরক্ষণ, হালনাগাদ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে গ্রাম আদালতে দায়ের হওয়া মামলা, শুনানি, নিষ্পত্তি ও অন্যান্য কার্যক্রমের তথ্য সুশৃঙ্খলভাবে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করা সহজ হবে।
উল্লেখ্য, ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়’ প্রকল্পের আওতায় সিলেট বিভাগে ২৩ আগস্ট থেকে ৫ অক্টোবর পর্যন্ত মোট ১৩টি ব্যাচে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।