গোয়াইনঘাট প্রতিনিধি
১৭ অগাস্ট ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

সিলেটের গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়। পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ) এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

পুসাগ সভাপতি রুবেল আহমদ (রাহী) সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুজ্জামান ফলিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল চন্দ্র রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আতাউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন ও গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান।

এ সময় পুসাগের উপদেষ্টা বিল্লাল আহমদ, সাবেক সভাপতি ফাহিম মোনায়েম, সহসভাপতি আলী ফারহান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আল মাসুমসহ সংগঠনের সদস্য এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে মেধা বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। পুসাগ-এর এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের অলিম্পিয়াড গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের মাঝে যৌক্তিক চিন্তাভাবনা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে অনন্য ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে দক্ষ নাগরিক গড়ে তুলতে গণিত চর্চার কোনো বিকল্প নেই।”

সভাপতির বক্তব্যে রুবেল আহমদ (রাহী) বলেন, “অলিম্পিয়াড সফল করতে উপদেষ্টা, সহযোগী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আগামী দিনেও গোয়াইনঘাটের শিক্ষার্থীদের শিক্ষা ও মেধা অন্বেষণে পুসাগ-এর পক্ষ থেকে এমন শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।”

অলিম্পিয়াডকে ঘিরে স্থানীয় শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে

সিলেট

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১০

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১১

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১২

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৪

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৫

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৬

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৭

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৮

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৯

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।