সবুজ প্রান্ত প্রতিবেদক
১৮ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস-সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতির সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকর্মীকে আটকের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা পুলিশের পদক্ষেপের সমালোচনা করে তাঁদের মুক্তির দাবি জানিয়েছেন।

‎সোমবার (১৭ আগস্ট) বিকেলে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে থেকে সংগঠনটির জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসান, সদস্য মীর্জা সুমন ও রকি আহমেদকে আটক করা হয়।

‎সংগঠনটির জেলা কমিটির পক্ষ থেকে ওই এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ সেখানে গেলে একপর্যায়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা প্রতিবাদ করতে চাইলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানা গেছে।

‎সামাজিক মাধ্যমে সমালোচনা

‎মাহদী হাসানসহ তিনজনকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের প্রতিক্রিয়া দেখা যায়। তাঁদের কয়েকজন পুলিশের পদক্ষেপের সমালোচনা করে মাহদীর মুক্তি দাবি করেন।

‎ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম এক ফেসবুক পোস্টে মাহদীকে অবিলম্বে মুক্তির দাবি জানান। তাঁর অভিযোগ, লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস-সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করায় মাহদীকে পুলিশ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে অন্য মামলায় আটকের ‘পাঁয়তারা’ চলছে বলেও দাবি করেন তিনি।

‎ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরও মাহদীকে আটকের সমালোচনা করেন। লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস-সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রতিবাদ করা যাবে কি না—এ প্রশ্ন তোলেন তিনি। প্রতিবাদ করায় পুলিশ দিয়ে কাউকে এভাবে নিয়ে যাওয়ারও সমালোচনা করেন।

‎জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এক ফেসবুক পোস্টে প্রশ্ন করেন, ‘আন্দোলন করাই কি অপরাধ?’ মাহদীকে আটকের ঘটনাকে ‘ফ্যাসিবাদী আমলের পুলিশি আচরণের’ সঙ্গে তুলনা করে তাঁর মুক্তির পাশাপাশি প্রশাসনের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।

‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদও এক ফেসবুক পোস্টে মাহদীসহ আটক তিনজনকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন।

‎এদিকে চিকিৎসক ডা. শাফিন ইব্রাহিম হোসাইনও মাহদীর আটকের প্রতিবাদ জানিয়ে তাঁর মুক্তির দাবি করেন।

‎আটকের কারণ জানতে চাইলে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হক বলেন, ‘অনুমতি ছাড়া বিক্ষোভ সমাবেশ এবং নিরাপত্তার স্বার্থে তাঁদের আটক করা হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।