সবুজ প্রান্ত
৫ মার্চ ২০২৫, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হলেন অধ্যাপক সি আর আবরার

অধ্যাপক সি আর আবরার হলেন নতুন শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, তিনি  সি আর আবরার নামে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই অধ্যাপক আগামীকাল (বুধবার) সকাল ১০টায় বঙ্গভবনে শপথ নেবেন।



সরকারি সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের শুরু থেকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এখন শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন নিয়োগের ফলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন।



অধ্যাপক সি আর আবরার শরণার্থী ও শ্রম অভিবাসন বিষয়ে বিশেষজ্ঞ। ১৯৫২ সালের ১৭ আগস্ট ফরিদপুরে জন্ম নেওয়া এই শিক্ষাবিদ মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। সেখানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং পরে শরণার্থী ও অভিবাসনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট’ (রামরু) প্রতিষ্ঠা করেন



গত ২৫ ফেব্রুয়ারি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম পদত্যাগ করার পর থেকে শিক্ষা উপদেষ্টার পদটি শূন্য ছিল। পরবর্তী সময়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় মাহফুজ আলমকে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর কয়েক দফায় নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়, বর্তমানে এই সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট ২১ জন উপদেষ্টা রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১০

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১১

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১২

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৩

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৪

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৭

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

১৮

মানিকপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ

১৯

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।