সবুজ প্রান্ত
৮ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদকে মহান বলা থেকেও শিরকের গন্ধ আসে: এনায়েতুল্লাহ আব্বাসী

জাতীয় সংসদকে মহান সম্বোধন করার প্রচলিত রীতি নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামি বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী। সম্প্রতি এক বক্তব্যে তিনি মন্তব্য করেন যে সংসদকে মহান বলা থেকে শিরকের গন্ধ আসে।

এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, পার্লামেন্টে যারাই দাঁড়ায় সবাই বলে মহান সংসদ। এই যে সংসদকে মহান সংসদ বলা এখান থেকেও শিরকের গন্ধ আসে। কেন সংসদকে মহান বা গ্রেট বলা হবে এমন প্রশ্ন তুলে তিনি বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ টানেন। তিনি উল্লেখ করেন, আমেরিকার সংসদকে কংগ্রেস এবং ইংল্যান্ডের পার্লামেন্টকে কেবল দ্য পার্লামেন্ট অফ ইউনাইটেড কিংডম বলা হয়। তারা তাদের সংসদকে গ্রেট বা মহান বলে সম্বোধন করে না।

তিনি আরও বলেন, আমাদের দেশে একটি সংস্কৃতি গড়ে তোলা হয়েছে যে সংসদকে মহান সংসদ বলতে হবে। অথচ মুসলমানদের রাজনীতির ভিত্তি হওয়া উচিত তাওহীদের ওপর। এই প্রেক্ষাপটে সংসদে থাকা ইসলামপন্থীদের ভাষা সংশোধন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদকে কেবল জাতীয় সংসদ বলা উচিত।

বক্তব্যের এক পর্যায়ে তিনি গুরুত্বারোপ করেন যে একটি রাষ্ট্রকে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির ওপর দাঁড় করানো মুসলমানদের দায়িত্ব। সেই দায়িত্বের অংশ হিসেবেই প্রচলিত এই সম্বোধন পরিবর্তন করে সঠিক পরিভাষা ব্যবহারের ওপর তিনি জোর দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।