সবুজ প্রান্ত
২ নভেম্বর ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিটিভির ‘নতুন কুঁড়ি’র ফাইনালে দোয়ারাবাজারের এহসানুল ধ্রুব


শাহ্ মাশুক নাঈম


বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত দেশব্যাপী শিশু প্রতিভা অনুসন্ধান প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’-এর সেরা পাঁচের ফাইনাল পর্বে জায়গা করে নিয়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজারের মেধাবী শিক্ষার্থী এহসানুল হক ধ্রুব।

সে বর্তমানে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। কৌতুক অভিনয় বিভাগে (খ গ্রুপ) প্রতিযোগিতা করছে ধ্রুব। শনিবার থেকে শুরু হওয়া জাতীয় পর্যায়ের ফাইনাল পর্ব চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। প্রতিটি বিভাগে ৫ জন করে প্রতিযোগী অংশ নিচ্ছে, যাদের মধ্য থেকেই বাছাই করা হবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে।

প্রতিযোগিতার আঞ্চলিক ও বিভাগীয় পর্বে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে সেরা দশে উঠে আসে ধ্রুব। পরবর্তীতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে সে জাতীয় পর্যায়ের সেরা পাঁচে জায়গা করে নেয়।

ধ্রুবের বাড়ি দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামে। তার বাবা এমদাদুল হক লিটন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পূবালী ব্যাংক পিএলসি’র শাখা প্রধান, আর মা হাফসা আক্তার লিপা টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ধ্রুব সবসময় সক্রিয়।

নিজের অনুভূতি জানিয়ে ধ্রুব বলেন, “বাংলাদেশ টেলিভিশনের মতো জাতীয় মঞ্চে নিজের প্রতিভা প্রদর্শনের সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। আমি ভবিষ্যতে দেশের জন্য কিছু করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ফাইনালে ভালো কিছু করতে পারি।”

ধ্রুবের এ সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয় সংস্কৃতি অঙ্গনের মানুষদের মধ্যে আনন্দের বন্যা বইছে। উপজেলা পর্যায়ের বিভিন্ন সংগঠন ইতোমধ্যে তাকে অভিনন্দন জানিয়েছে।

দোয়ারাবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা বলেন,“ এহসানুল হক ধ্রুব আমাদের উপজেলার গর্ব। তার এই অর্জন দোয়ারাবাজারের সাংস্কৃতিক অগ্রযাত্রায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরা আশা করি, সে ফাইনালে শীর্ষস্থান অর্জন করবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির মৌখিক পরীক্ষা স্থগিত

দেশীয় অস্ত্র নিয়ে হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলা,আহত অন্তত ১৫ জন

যুগান্তরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

কাতার সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারকে জমিয়ত সভাপতির আর্থিক সহায়তা

জিসানের শেষ মুহূর্তের গোলে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম শিরোপা সিলেটের

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

১০

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

১১

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

১২

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

১৩

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

১৪

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

১৫

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

১৬

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

১৭

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১৮

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১৯

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।