সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মিকিরপাড়া গ্রামে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার, (২৬ জুলাই) সকালে নিজ বাড়ির পাশের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম সৈয়দ আহমদ শরীফ (২২)। তিনি ওই গ্রামের মৃত কুটু মনির ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, সকালে শরীফের মা বাড়ির পাশের গাছে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিনকে জানানো হয়। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় গাছের ডাল থেকে মরদেহ নামিয়ে উদ্ধার করে।
এ বিষয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


