
পরিবেশ সুরক্ষায় ও শিক্ষার্থীদের সঞ্চয়ে আগ্রহী করতে এনসিসি ব্যাংক দেশব্যাপী বৃক্ষরোপণ এবং ছাত্রীদের জন্য স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এর আওতায় সারা দেশের বিভিন্ন বিদ্যালয়ে গাছের চারা বিতরণসহ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সচেতনতা ও ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর সচেতনতামূলক সেশন পরিচালনা করা হচ্ছে।
ব্যাংকটি তাদের আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচির অংশ হিসেবে ‘এনসিসি এনএক্সটি’ বা ‘এনসিসি নিওএক্স’ অ্যাকাউন্টের মাধ্যমে স্টুডেন্ট ব্যাংকিং সুবিধা দিয়ে থাকে। শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে স্কুল প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারাও রোপণ ও বিতরণ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের বড়লেখায় এনসিসি ব্যাংক পিএলসি-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও স্টুডেন্ট ব্যাংকিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুর ১২ টায় বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনীস্থ ইন্টারন্যাশনাল স্কুলে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক এমদাদুল করিম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা’র চেয়ারম্যান ও হাজীগঞ্জ বাজার বনিক সমিতির সদস্য সচিব আব্দুল হক।
সহকারী প্রধান শিক্ষক তপন চৌধুরীর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা এমাদ উদ্দিন ও গীতাপাঠ করেন শিক্ষার্থী প্রাচুর্য চৌধুরী অমিত।
এতে বিশেষ অতিথি ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি এম এ শহীদ খান, প্রধান শিক্ষক মো. মইনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক কবির হোসেন প্রমুখ।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।