মূল কনটেন্টে যান
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

সিলেটের জকিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পরিবার/খানা জরিপ কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত হবে।

উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য সকল আবেদনকারীকে নির্ধারিত সময়ে পরীক্ষায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্রের মূল কপি, শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, নেট/ডাটা সংযোগসহ একটি স্মার্ট মোবাইল ফোন, অভিজ্ঞতার সনদের মূল কপি এবং ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহারের দক্ষতার সনদ (যদি থাকে) সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের অনুরোধ করা হয়েছে।