ক্রীড়া প্রতিবেদক
২৮ জুলাই ২০২৬, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জিসানের শেষ মুহূর্তের গোলে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম শিরোপা সিলেটের

শেষ মুহূর্ত পর্যন্ত গোলশূন্য ছিল ম্যাচ। টাইব্রেকারের অপেক্ষায় যখন দুই দলের সমর্থক, তখনই আরমান খান জিসানের দুর্দান্ত দূরপাল্লার শটে জয়ের হাসি ফোটে সিলেট শিবিরে। তার একমাত্র গোলে ময়মনসিংহ অঞ্চলকে ১-০ ব্যবধানে হারিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর জাতীয় বালক ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জিতে নেয় সিলেট।

রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরুতে দুই দল সমানতালে খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় সিলেট। দ্রুতগতির আক্রমণে বারবার চাপে পড়ে ময়মনসিংহের রক্ষণভাগ। তবে গোলরক্ষকের দৃঢ়তায় প্রথমার্ধে এগিয়ে যেতে পারেনি কোনো দল।

বিরতির পর আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিলেট। আক্রমণভাগের নেতৃত্ব দেন আরাফাত রাফি। তার একাধিক দূরপাল্লার শট ময়মনসিংহের রক্ষণকে ব্যস্ত রাখে। ৫৮তম মিনিটে তার নেওয়া জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

তবে ম্যাচের শেষ ভাগে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বক্সের অনেকটা বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন আরমান খান জিসান। তার সেই গোলেই এগিয়ে যায় সিলেট।

গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় ময়মনসিংহ। একের পর এক আক্রমণ সামলে রক্ষণে দৃঢ়তা দেখায় সিলেট। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে মেতে ওঠেন সিলেটের কিশোর ফুটবলাররা। ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম বালক ফুটবল শিরোপা নিজেদের করে নেয় সিলেট অঞ্চল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১০

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১১

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১২

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৩

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৪

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৫

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

১৬

আগামীকাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি, নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

১৮

দোয়ারাবাজারে নদী ভাঙনে অস্তিত্ব হারাচ্ছে শিমুলতলা কবরস্থান

১৯

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।