গোয়াইনঘাট প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

সিলেটের গোয়াইনঘাটে বালুবাহী নৌকা থেকে ইউনিয়ন পরিষদের ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায়, আটকে রাখা এবং মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক নৌযান ব্যবসায়ী।

‎অভিযোগকারী মো. বাবুল মিয়া (৩৪) গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের হাদারপাড় গ্রামের বাসিন্দা। জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২২ জুলাই হাজিপুর ইজারাভুক্ত এলাকা থেকে বালুবাহী নৌকা নিয়ে যাওয়ার সময় পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের নির্ধারিত ট্যাক্স পরিশোধ করে বৈধ রশিদ সংগ্রহ করেন।

‎অভিযোগে বলা হয়, পশ্চিম জাফলং ইউনিয়ন অতিক্রম করে আম্বারী এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি আবারও ট্যাক্স দাবি করেন। বাবুল মিয়া আগের পরিশোধ করা ট্যাক্সের রশিদ দেখালেও তা গ্রহণ না করে তাঁকে গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের ট্যাক্স পরিশোধে বাধ্য করার চেষ্টা করা হয়।

‎জিডিতে আরও উল্লেখ করা হয়, আপত্তি জানালে গোলাম কিবরিয়া, তাজুল ইসলামসহ কয়েকজন তাঁকে জোর করে আটকে রাখেন। এ সময় আবুল হোসেন নামে একজন জুতা দিয়ে মারধরের চেষ্টা করেন। তবে উপস্থিত অন্য একজন তাঁকে নিবৃত্ত করেন।

‎বাবুল মিয়ার অভিযোগ, পরে তাঁকে জোরপূর্বক গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের ৯০০ টাকার একটি ট্যাক্স রশিদ দেওয়া হয় এবং তাঁর কাছে থাকা প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা নিয়ে নেওয়া হয়।

‎তিনি অভিযোগে আরও বলেন, ঘটনার সময় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ইজারাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো কার্যকর সহযোগিতা পাননি। এ ছাড়া ভবিষ্যতে ওই এলাকায় গেলে তাঁকে ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন।

‎এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, জোরপূর্বক আদায় করা অর্থ উদ্ধার এবং নৌযান চালক ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাবুল মিয়া।

‎গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘অভিযোগপত্র এখনো আমার হাতে পৌঁছায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

‎এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ‘ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায়ের বিষয়ে আমার কোনো অনুমোদন নেই এবং বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এ বিষয়ে ভালো বলতে পারবে। ভুক্তভোগী চাইলে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখায় অভিযোগ করতে পারেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১০

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১১

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১২

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৩

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৪

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৫

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৬

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৭

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৮

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১৯

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।