মূল কনটেন্টে যান
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আহসান হাবীব লায়েকের দ্বিতীয় কন্যা নাদিয়া সুলতানা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাড়ে ৬ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, নাদিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিল। মহান আল্লাহর ইচ্ছায় রোববার সে পৃথিবীর মায়া ত্যাগ করে না-ফেরার দেশে পাড়ি জমায়।
রোববার বাদ মাগরিব জকিগঞ্জ উপজেলার সকড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সহ-সভাপতি আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ তারেক আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিব উল্লাহ মিসবাহ, সিনিয়র সদস্য সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, সংবাদকর্মী নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মরহুমার অকাল মৃত্যুতে জকিগঞ্জের সাংবাদিক মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মহান আল্লাহর কাছে মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করেছেন।