জকিগঞ্জ প্রতিনিধি
২৬ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ২নং ওয়ার্ডের চারবারের নির্বাচিত ইউপি সদস্য আব্দুস সালামকে পরিকল্পিতভাবে একের পর এক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানো এবং সম্প্রতি একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকেল ৪টায় কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাসস্টেশনে এলাকার শতাধিক মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৯ সালের ৯ নভেম্বর আব্দুল মান্নান বুতুল বিষপানে মারা যান। এ ঘটনায় সি.আর.-১৬৭/২০১৯ নম্বর মামলায় মো. শাকিল আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেন। তবে মামলাটি একাধিকবার তদন্ত হলেও প্রতিবারই সাক্ষীদের বক্তব্যে একই তথ্য উঠে আসে। তাদের দাবি, পারিবারিক কলহের জেরে আব্দুল মান্নান বুতুল বাড়ি থেকে বের হয়ে হাঁস-মুরগি বিক্রি করে বিষ ও মিষ্টি কিনে আনেন। পরে বাইরে বিষপান করে বাড়িতে ফিরে মিষ্টি খাওয়ার পর নিজেই বিষপানের বিষয়টি উপস্থিত লোকজনকে জানান।

বক্তাদের ভাষ্য অনুযায়ী, খবর পেয়ে ইউপি সদস্য আব্দুস সালাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি সিএনজি ভাড়া করে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে ভর্তি না নেওয়ায় পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় অর্থ সংগ্রহ করে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

মানববন্ধনে বক্তারা প্রশ্ন তুলে বলেন, তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে যেখানে আব্দুস সালামের সম্পৃক্ততা পাওয়া যায়নি, সেখানে কীভাবে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলো তা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

তারা আরও বলেন, আব্দুস সালাম চারবারের নির্বাচিত জনপ্রতিনিধি। সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার কারণেই তিনি বারবার নির্বাচিত হয়েছেন। মানববন্ধনে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই তার জনপ্রিয়তার প্রমাণ বহন করে। বক্তারা মামলাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানিমূলক মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি বন্ধের দাবি জানান।

উস্তার হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং মাওলানা শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল মালেক আনিস, মকবুল ইসলাম মখই মিয়া, মাওলানা আব্দুল বাসিত, জৈন উদ্দিন (মেম্বার), ছনুহর আলী ছনু (মেম্বার), ফারুক আহমেদ ফারুক (মেম্বার), আব্দুল কুদ্দুস বুদুর (মেম্বার) এবং সড়কের বাজারের ব্যবসায়ী দেলওয়ার হোসেন দুলু। এছাড়া কাজলসার ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ প্রতিবেদনে মামলাসংক্রান্ত বিষয়গুলো মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তাদের বক্তব্য ও দাবির ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। মামলাটি বিচারাধীন থাকায় অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।