মূল কনটেন্টে যান
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল। একই দিনে দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকেরা কীভাবে ফল সংগ্রহ করবেন, সে বিষয়ে পরে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।

এর আগে ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও নির্ধারিত সময়ে তা প্রকাশ করা যায়নি। পরে ফল প্রস্তুতের কাজ শেষ হলে নতুন তারিখ হিসেবে ১০ আগস্ট নির্ধারণ করা হয়।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। এরপর ব্যবহারিক পরীক্ষার কার্যক্রমও সম্পন্ন হয়েছে।

এ বছর সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।