সবুজ প্রান্ত
৯ নভেম্বর ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থনে পথসভা ও গণসংযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাতক–দোয়ারাবাজার আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলমের সমর্থনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ক্লাব মাঠে শরীয়ত আলী তালুকদারের সভাপতিত্বে এবং মো. ইসমাইল মিয়ার সঞ্চালনায় এ পথসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম।

সভায় বক্তৃতা করেন আমীর হোসেন মোল্লা, মোহাম্মদ আলী মিলন, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান ও আমজাদ হোসেন প্রমুখ। পরে প্রার্থী জাহাঙ্গীর আলম তাঁর সমর্থকদের সঙ্গে বাংলাবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, “আঞ্চলিকতার টানে উত্তর সুরমার মানুষ আমাকে ভালোবাসে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি জনগণের ভোটে বিজয়ী হবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “বেকারত্ব দূর করতে দেশ–বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আত্মপ্রত্যয়ী যুবকদের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা।”

এ সময় তিনি শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো মানুষের মৌলিক চাহিদা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন।

জাহাঙ্গীর আলম আরও জানান, “আমি ‘জাবা মেডিকেল’-এর মাধ্যমে ছাতক–দোয়ারাবাজার অঞ্চলের ছয় লাখ মানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। জনগণ আমাকে নির্বাচিত করলে বাকি জীবন মানুষের কল্যাণে উৎসর্গ করবো।”

পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এলাকাবাসী জানান, জাহাঙ্গীর আলমের পারিবারিক ঐতিহ্য ও মানবিক কর্মকাণ্ড বিবেচনায় তারা তাঁর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

১০

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

১১

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১২

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

১৩

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

১৪

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৫

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

১৬

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

১৭

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১৮

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১৯

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।